
ঢাকা, ১১ নভেম্বর ২০২৫:
রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় র্যাব-১০ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিএসটিআই অনুমোদনহীন ও নিষিদ্ধ কেমিক্যাল বিক্রয়ের প্রমাণ পাওয়ার পর এক ভ্রাম্যমাণ আদালত ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
পাশাপাশি আনুমানিক ৫০ টন অবৈধ কেমিক্যাল জব্দ করে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায়।
অভিযানে এস.কে. ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের গুদাম থেকে বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৩ জন কর্মচারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং অপর ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং মানব জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, জনস্বার্থে নিষিদ্ধ কেমিক্যালের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।